আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জৈন্তাপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সিলেট-তামাবিল সড়কের কাটাগাঙ নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার ডিবিরহাওড় এলাকার মৃত আলী আহমেদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো. তোফায়েল (২৬)। এ ঘটনায় সাব্বির আহমদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। সাব্বির উপজেলার বিরাখাই এলাকার জালাল আহমেদের ছেলে। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে হালকা বৃষ্টির সময় মোটরসাইকেল যোগে তিন যুবক জৈন্তাপুর যাচ্ছিলেন। উপজেলার কাটাগাঙ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সড়কে ছিটকে পড়ে দেলওয়ার ও তোফায়েলের মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা সাব্বির আহমদ নামে এক যুবককে আহতাবস্থায় সিলেট পাঠিয়েছেন। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার পর যান চলাচল কিছুটা বিঘ্ন হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com