আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিলেটের গোলাপগঞ্জে পাহাড় কাটার সময় ৩ জন গ্রেফতার

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সিলেটের গোলাপগঞ্জে পাহাড় কাটার সময় ৩ জন গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে পাহাড় কেটে মাটি নেওয়ার সময় ৩জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় মাটি বোঝাই একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা উদ্ধার করা হয়েছে পুলিশ। বুধবার রাতে আনুমানিক সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার ধারাবহর একমাইল টেকনিক্যালের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,ধারবহর এলাকায় পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী শরিফ এর বিশাল প্রজেক্টে মাটি ভরাটের কাজ করা হচ্ছে এমন খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় তিনজনকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে মাটি বোঝাই একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,রনকেলী নুরপাড়ার আতন আলীর ছেলে শফি আহমদ (৩০), উত্তর কানিশাইলের মতচ্ছির আলীর ছেলে তারেক আহমদ (৩০) এবং দত্তরাইলের ফজলু মিয়ার ছেলে পাপলু আহমেদ (৩৫)। তারা সবাই গোলাপগঞ্জ থানা ও সিলেট জেলার বাসিন্দা।পুলিশ আরও জানিয়েছেন অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পাহাড় কাটার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাটি বোঝাই ট্রাকসহ পাহাড় কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং পলাতকদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।পাহাড় ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com