আজ, Monday

শিরোনাম
শিরোনাম

সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

রবিবার, ২৬ জুলাই ২০২৬
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....
রিপন মিয়া, ​মৌলভীবাজার প্রতিনিধি:
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ইসলামিক মেধা প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসের উপজেলা সুপারভাইজার জনাব মো: আলা উদ্দিন। একাডেমির প্রধান শিক্ষক এস এম আলমগীর হোসেন-এর সভাপতিত্বে এবং শিক্ষক শাহীন ইকবাল-এর প্রাণবন্ত সঞ্চালনা ও পরীক্ষক দায়িত্বে অনুষ্ঠানটি উদযাপিত হয়।
​প্রতিযোগিতায় বিচারক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জনাব মো: হারিছ মিয়া এবং জনাব হাফেজ লুৎফুর রহমান।
​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তাজুল ইসলাম, আহসান উদ্দিন, সুপার সৈয়দ মশাহিদ আলী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এম তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​প্রতিযোগিতা শেষে দুটি বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
​
বিজয়ী তালিকায় ​জুনিয়র বিভাগে
​প্রথম স্থান: আরিফুল ইসলাম ,পশ্চিম সাধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
​দ্বিতীয় স্থান: নূরিয়া জান্নাত , সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমি
​তৃতীয় স্থান: গাজী লামিয়া মিনহা কারিমা , সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমি
​চতুর্থ স্থান: ফারহা আক্তার , সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমি
Facebook Comments Box
advertisement

Posted ৪:১৪ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com