আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সাউথইস্ট ব্যাংক বীমা সুবিধাসহ কো-ব্র্যান্ডেড কার্ড চালু

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সাউথইস্ট ব্যাংক বীমা সুবিধাসহ কো-ব্র্যান্ডেড কার্ড চালু
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ইনস্টাশিওর লিমিটেড মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড এবং একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে। নতুন কার্ডগুলোতে থাকবে বিভিন্ন বীমা ও স্বাস্থ্যসেবার সুবিধা, যেমন- কম প্রিমিয়াম প্ল্যান, দ্রুত দাবি প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি, এবং স্বাস্থ্য পরীক্ষায় সাশ্রয়ী খরচের সুযোগ।

প্যাথলজি পরীক্ষা ও রেডিওলজিক্যাল ইমেজিংয়ের ওপর ছাড়ের পাশাপাশি, কার্ডহোল্ডাররা জীবন বীমা, দুর্ঘটনা বীমা ও অক্ষমতা বা বিকলাঙ্গতা বীমা পরিকল্পনার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিস্তৃত মেয়াদে কাভারেজ সুবিধা পাবেন। ইনস্টাশিওর প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কার্ডহোল্ডাররা ‘সুইচ অন-সুইচ অফ’ বীমা ফিচার ব্যবহারের সুযোগও পাবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন বলেন, এ সহযোগিতা সাউথইস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধাসহ উদ্ভাবনী সমাধান প্রদানের প্রতিশ্রুতিকে আরো জোরদার করবে। নতুন এ কার্ডগুলোর মাধ্যমে গ্রাহকরা শীর্ষস্থানীয় হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন এবং পাশাপাশি কাস্টমাইজড বীমা প্ল্যানও উপভোগ করতে পারবেন। এছাড়া এ অংশীদারিত্ব আমাদের ক্রেডিট কার্ড পোর্টফোলিওকে আরো সমৃদ্ধ করবে, যেখানে বিভিন্ন সেগমেন্টের জন্য বৈচিত্র্যময় অফার রয়েছে।

ইনস্টাশিওর লিমিটেডের সিইও মো. রাফেল কবীর বলেন, বাংলাদেশের প্রথম ‘ইনস্যুরেন্স-অ্যাজ-এ-সার্ভিস প্ল্যাটফর্ম’ হিসেবে, আমরা সাউথইস্ট ব্যাংক ও মাস্টারকার্ডের সঙ্গে সহযোগিতা করতে পেরে আনন্দিত। এর মাধ্যমে আমরা মার্কেটে সহজ, কাস্টমাইজড ও নিরাপদ বীমা পরিকল্পনা নিয়ে আসছি। আমরা বিশ্বাস করি, সেরা কাভারেজ অপশন এবং বাড়তি সুবিধাগুলোর মাধ্যমে আমাদের গ্রাহকরা একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা উপভোগ করবেন এবং তাদের স্বাস্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতকে সুরক্ষিত করতে সক্ষম হবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com