

গণবার্তা রিপোর্ট: এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সব ধরনের আর্থিক লেনদেন করতে সোশ্যাল ইসলামী ব্যাংক চালু করেছে বাংলা কিউআর কোড পেমেন্ট সিস্টেম। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে কক্সবাজার থেকে লাইভ ট্রানজেকশনের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান, মোহাম্মদ হাবীবুর রহমান প্রমুখ।

Posted ৭:৩৯ এএম | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


