আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সখীপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তি আটক

সোমবার, ১৩ জুলাই ২০২৬
সখীপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তি আটক
সংবাদটি শেয়ার করুন....

ফারুক হোসেন লিপু : টাঙ্গাইলের সখীপুরে আজ সোমবার (১৩ জুলাই) সকালে পৌর এলাকার ০৫ নং ওয়ার্ডের গড়গোবিন্দপুর ময়থাচালা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত ওই দুই ব্যক্তি সহোদর ভাই এবং ওই এলাকার বাসিন্দা সালাম সিকদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল বললেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ঐ ব্যক্তির বাড়ি তল্লাশি করে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।

মাদক নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে জব্দকৃত আলামতসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. সাইফুর রহমান বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com