আজ, Saturday


২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

লামায় হাজারো জনতার বিক্ষোভ ও মানববন্ধন

শনিবার, ২২ আগস্ট ২০২৬
লামায় হাজারো জনতার বিক্ষোভ ও মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

আদহাম বিন ইব্রাহীম: বান্দরবানের লামায় “সংখ্যালঘু লামাবাসী” এর ব্যানারে বান্দরবান জেলা পরিষদে লামা উপজেলা হতে সদস্য না রাখার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্লোগান:
“হাতে হারিকেন পাঁ’ছা’য় বাঁশ,
লামাবাসীর সর্বনাশ”

“বৈষম্যের ঠাই নাই
লামাকে জেলা চাই”

“বান্দরবান জেলা পরিষদ
তুই কোন চে…টের বাল”

“আমার সোনার বাংলায়
বৈষম্যের ঠাই নাই” এমন সব স্লোগানে মুখরিত হয় লামা চৌরাস্তার মোড়।

প্রতিবাদ বিক্ষোভে সভাপতিত্ব করেন, সমাজকর্মী মো: আব্দুল করিম। তিনি বলেন, ধারাবাহিক ভাবে লামাবাসীকে সকল সুবিধা হতে বঞ্চিত করা হচ্ছে। লামার রাজনৈতিক নেতাদের অযোগ্যতার ফসল হচ্ছে, বান্দরবান জেলা পরিষদে লামা উপজেলা হতে পরপর দুইবার কোনো সদস্য নেয়া হয়নি। বান্দরবান কেন্দ্রিক চাটাচাটির রাজনীতি আমরা আর সহ্য করবো না। লামাবাসীর অধিকার নিশ্চিত না হলে আগামীতে কঠোর কর্মসূচি ও হরতালের মতো কর্মসূচিরও ডাক দেয়া হবে। লামাবাসীকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয়েছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম রুহুল আমিন। তিনি বলেন, বৈষম্য নিরসনে প্রতিবাদ ও আন্দোলনের কোনো বিকল্প নেই। কোনো ভাবেই লামার প্রতি এমন অন্যায্য আচরণ মেনে নেয়া হবে না।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য ছাত্রপরিষদের লামা উপজেলা সভাপতি রফিকুল ইসলাম। এছাড়াও লামার সর্বস্তরের জনগণ প্রতিবাদ মুখর বিক্ষোভ প্রকাশ করে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com