আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রবিউল হোসেন সুজন গাজীরহাট হাইস্কুলের অ্যাডহক কমিটির সভাপতি

রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
রবিউল হোসেন সুজন গাজীরহাট হাইস্কুলের অ্যাডহক কমিটির সভাপতি
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

সেনবাগের গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক মোঃ রবিউল হোসেন সুজন মনোনীত হয়েছেন। রবিউল সুজন দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তরুণ শিক্ষানুরাগী মোঃ রবিউল হোসেন সুজন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (সাহাব মিয়া) এর সুযোগ্য পুত্র।

সভাপতি রবিউলের গ্রামের বাড়ি বাবুপুরশ্রীপুর গ্রাম, ৩ নং ডুমুরুয়া ইউনিয়নে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন এবং বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (অর্থ মন্ত্রণালয়) সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সেবামূলক কর্মকাণ্ড ও স্থানীয় উন্নয়নে সবসময় অবদান রেখে চলেছেন। সভাপতি পদে মনোনীত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী সহ এলাকাবাসীর মধ্যে খুশীর জোয়ার বইছে এর একমাত্র কারণ হলো উদীয়মান এ সভাপতি অত্র বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় অভিভাবক সহ সুধী সমাজ রবিউল হোসেন সুজনকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তরুণ, সুশিক্ষিত এ সভাপতির দুরদর্শিতায় এবং যোগ্য নেতৃত্বে বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়ন ও শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি হবে মর্মে স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com