আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মৌলভীবাজার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মৌলভীবাজার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....
রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে তারেক আহমদ (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চট্টগ্রাম থেকে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়ন-এর ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক একই গ্রামের গাজী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে তারেক আহমদের সঙ্গে প্রতিবেশী আতিক আহমদের (২২) বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল-এ স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় হত্যা মামলা (মামলা নং-০৯) দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১) আত্মগোপনে চলে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের সার্বিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) অরূপ সরকারের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার সহায়তায় চট্টগ্রাম জেলার খুলশি থানা এলাকার মতিঝর্ণা কলোনিতে অভিযান চালিয়ে গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
আজ (৩ মার্চ) দুপুরে তাদের রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
Facebook Comments Box
advertisement

Posted ৫:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com