

মো : মঈনুর রহমান পলিন : মাগুরা থেকে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্রী আয়েশা নূরকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে আয়েশা নূর মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে বিষয়টি মাগুরা জেলা পুলিশকে জানানো হলে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় একাধিক টিম দ্রুত উদ্ধার অভিযানে নামে।
প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে পুলিশ শিশুটির অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কামারখালী টোল প্লাজা এলাকা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। অল্প সময়ের মধ্যে সফলভাবে শিশুটিকে উদ্ধার করায় মাগুরা জেলা পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়েশা নূরের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সোমবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬
hacked by trenggalek6etar | Gano Barta


