আজ, Wednesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ভূঞাপুরে বেড়েছে জনদূর্ভোগ : পূর্বের অবস্থায় রাস্তা অবরোধ করে এলোমেলো সিএনজি ও যানবাহন পার্কিং

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ভূঞাপুরে বেড়েছে জনদূর্ভোগ : পূর্বের অবস্থায় রাস্তা অবরোধ করে এলোমেলো সিএনজি ও যানবাহন পার্কিং
সংবাদটি শেয়ার করুন....

মো: তুহিন মিয়া : টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় পূর্বের অবস্থায় ফিরে গেছে মূল সড়ক দখলকে বাস টার্মিনালের বাইরে বাস, সিএনজি এবং অন্যান্য যানবাহনগুলো সহ শহরটির ঢাকা-টাঙ্গাইলের- তারাকান্দা মেইন রাস্তা অবরোধ করে অটোরিকশা ও ভ্যান যানবাহন গুলো পার্কিং ও যাত্রী উঠা-নামা এর কারনে রাস্তার যানজট সৃষ্টি সহকারে জনদূর্ভোগের মাত্রা আবারও বেড়ে চলেছে ।

এর ফলে অহেতুক বাসস্ট্যান্ড এলাকায় জনসাধারণের প্রতিনিয়ত নানান বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। বাসের নির্ধারিত টার্মিনাল থাকা সত্ত্বেও ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দা রাস্তার বাস থামিয়ে যাত্রীদের উঠানো এবং নামানো হচ্ছে, যার ফলে বিভিন্ন সময়ে রাস্তায় ছোট-বড় দূর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা। পাশাপাশি চলাচলের রাস্তাটি দখল করে অবৈধ সিএনজি ষ্টেশন অটোরিকশা, ভ্যান স্ট্যান্ড করে যাত্রী উঠা-নামানোর কারনে একই দূর্ভোগ হচ্ছে জানাযায়। এ রকম দূর্ভোগ চলতে থাকলেও এ ব্যাপারে শ্রমিক ও মালিক পক্ষ চরম উদাসিনতা দেখিয়ে যাচ্ছে বলে জানান যাত্রীরা।

স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থকসহ জনসাধারণ জানান, কিছু দিন আগে সহকারী কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন উপজেলাটির সদর শহরের বাস, সিএনজি, অটো, ভ্যান, রিকশা ও ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার সহ সকল প্রকার যানবাহনকে একটি নিয়মশৃঙ্খলার মধ্যে এনে শহরকে যানজট নিরসন সহ একটি সুন্দর পরিবেশ দিয়েছিলেন। তবে তার পদন্নোতি জনিত কারণে তিনি অন্য জায়গায় পদায়ন হন, ফলে তাকে চলে যেত হয়। তারপর থেকে এই যানবাহন গুলো আবারও বিশৃঙ্খোল হয়ে পড়েছে, ফলে শহরের যানজটসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা আরও জানান যে, পৌরসভার বাইপাস সড়ক তৈরি হলেও তা যথাযথ ব্যাবহার করছেনা যানবাহন গুলো, এবং শহরের ভিতর দিয়ে সড়ক বিভাগের রাস্তা দখল করে দোকান ব্যাক্তি মালিকানা স্থাপনা গুলো উচ্ছেদ করার প্রয়োজন। এছাড়াও বর্তমানে শহরের যানজট নিরসনে প্রশাসন ও পৌরসভা এবং স্থানীয় যানবাহন কর্তৃপক্ষ কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেন না। জনভোগান্তি কমানোর দ্রুত পদক্ষেপ দাবি করেন স্থানীয় পৌরবাসী এবং জনসাধারনের।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১১ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com