আজ, Tuesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিলে একটি বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় (২৪ নভেম্বর) দেশটির অ্যালাগোস রাজ্যের দুর্গম একটি পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এএফপির।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। উনিয়াও দোস পালমারেস শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে অ্যালাগোস রাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারেও তৎপর ছিল ‍পুলিশ ও উদ্ধারকর্মীরা। রাজ্য সরকার জানিয়েছে, ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়েছিল বাসটি।

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা জানিয়েছেন, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। ভয়াবহ এই দুর্ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন অ্যালাগোস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস।

দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৪০ জন আরোহী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com