আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালো কানাডা

শনিবার, ১০ আগস্ট ২০২৪
অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালো কানাডা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। (১০ আগস্ট) ঢাকায় কানাডিয়ান মিশন এক বিবৃতিতে এ তথ্য জানায়। মেলানি জোলি শুক্রবার (কানাডিয়ান স্থানীয় সময়) এক বিবৃতিতে বলেন, ‘আমরা ড. ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের সূচনাকে অভিনন্দন জানাই। এটি শান্তি পুনরুদ্ধারের জন্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার প্রথম পদক্ষেপ।

তিনি বলেন, ‘বাংলাদেশে চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যাওয়াকে কানাডা সমর্থন করে। পরিবর্তনের এ সময়কালে কানাডা এমন একটি প্রক্রিয়া চায় যা ধর্মীয় সংখ্যালঘু, যুব, নারী এবং অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সব ক্ষেত্রে ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করে। এগুলো সমর্থন দিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে জড়িত হওয়ার জন্য (কাজ করতে) উন্মুখ হয়ে আছি।

মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন মোদী ড. ইউনূসকে স্বাগত জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাইকে শান্ত থাকার আহ্বান পুনর্ব্যক্ত এবং বাংলাদেশে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের নীতিকে এগিয়ে নিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে কানাডা। তিনি আরও বলেন, ‘কানাডা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মত প্রকাশের স্বাধীনতার চর্চা সমর্থন করতে আহ্বান জানাচ্ছে। পাশাপাশি ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগে পূর্ণ প্রবেশ বজায় রাখা এবং যেসব মৃত্যু ও সহিংসতা ঘটেছে তার জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২০ পূর্বাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com