আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১
সংবাদটি শেয়ার করুন....

শেখ আব্দুল আজিজ মারজান ,বাহুবল প্রতিনিধি : 
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া নামকস্থানে বৈদ্যুতিক খুঁটির একটি লড়ির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন (২১) নামে মোটরসাইকেল থাকা যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় কামরান নামে এক যুবক আহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১.৩০ মিনিটে দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে ।নিহত আহমদ আলী সুমন (২১) বাহুবল উপজেলার উত্তর হামিদনগর(চলিতাতলা) গ্রামের সোরাব আলীর ছেলে।আহত মোটরসাইকেল চালক কামরান আহমেদ বাহুবল উপজেলার হামিদনগর এলাকার সাবেক মেম্বার আরজু মিয়ার ছেলে।পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বাহুবল থেকে একটি মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন ২ বন্ধু কামরান আহমেদ ও আহমদ আলী সুমন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্রই বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি লড়ি মোটরসাইকেলকে ধাক্কা মারলে সাইকেলটি মহাসড়কে দুমড়ে-মুচড়ে পড়ে যায়।এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহমদ আলী সুমন (২১) ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কামরান আহমেদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিআরইউ

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com