আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, অংশীদার সিটি ব্যাংক

বুধবার, ২৫ জুন ২০২৫
দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, অংশীদার সিটি ব্যাংক
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে সিটি ব্যাংক পিএলসি, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায়।এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে এর মাধ্যমে স্পর্শবিহীন, দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন।

আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে গুগল পে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি অ্যান জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ সিটি ব্যাংক ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা এখন দেশে বা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি সমর্থিত পস টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ছোঁয়ালেই লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্য নিরাপদ রাখে। স্মার্টফোনেই থাকবে ডিজিটাল ওয়ালেট। এতে আলাদা করে আর প্লাস্টিক কার্ড সঙ্গে রাখতে হবে না।

এ প্রযুক্তির মাধ্যমে প্লেন ভ্রমণ, কেনাকাটা, সিনেমার টিকিটসহ সব ধরনের পেমেন্ট মোবাইলেই সম্ভব হবে।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই উদ্ভাবনী সেবা আমাদের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১২ অপরাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com