আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

শনিবার, ২৮ জুন ২০২৫
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। ওই দাবিতে শনিবার (২৮ জুন) ব্যাংককে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ প্রতিবেশী কম্বোডিয়ার সাথে নতজানু আচরণ করছেন থাই প্রধানমন্ত্রী। যা দেশটির সার্বভৌমত্ব হুমকিতে ফেলছে। গত ২৮ মে থাই-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ হয়। এ নিয়ে দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না। সংঘর্ষে কম্বোডিয়ার একজন সেনাসদস্য নিহত হন ।আল জাজিরা জানিয়েছে, কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রী পেতংটার্নের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস হয়। বিক্ষোভকারীদের দাবি, ওই ফোনালাপে সীমান্ত পরিস্থিতি নিয়ে কম্বোডিয়ার অনুকূলে কথা বলেন পেতংটার্ন। যা সার্বভৌমত্ব রক্ষায় দুর্বল অবস্থানকে তুলে ধরছে। শনিবারের বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা ও ব্যানার। দেশাত্মবোধক গান গেয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত দুর্বল। তাঁরা যুদ্ধ চান না। তবে তাঁদের সার্বভৌমত্ব হুমকিতে পড়ুক তাও চান না তাঁরা। ওই বিক্ষোভে সিনাওয়াত্রা পরিবারের বিরোধীরাও অংশ নেন। মাত্র ৩৮ বছর বয়সী পেতংটার্ন সিনাওয়াত্রা দেশের সবচেয়ে কম বয়স্ক প্রধানমন্ত্রী। তাঁর বাবা থাকসিন সিনাওয়াত্রা ও ফুপু ইংলাক সিনাওয়াত্রাও দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com