আজ, Saturday

শিরোনাম
শিরোনাম

​ডাকসু নেতা ও শিক্ষাবিদদের দিকনির্দেশনায় আইসোলেশন এডমিশন হোমে শিক্ষার্থীদের মিলনমেলা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
​ডাকসু নেতা ও শিক্ষাবিদদের দিকনির্দেশনায় আইসোলেশন এডমিশন হোমে শিক্ষার্থীদের মিলনমেলা
সংবাদটি শেয়ার করুন....
ফয়সাল আহমেদ:  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোতে ভর্তির স্বপ্ন নিয়ে ছুটে চলা শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আইসোলেশন এডমিশন হোমের ‘গ্র্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬ সিজন ২’।
​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আসর থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত রাজধানীর উত্তরা দিয়াবাড়ী মেট্রো স্টেশন সংলগ্ন ১৬ নম্বর সেক্টরে অবস্থিত আইসোলেশন এডমিশন হোমে এই বর্ণাঢ্য আয়োজন চলে। আইসোলেশন মূলত বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসিক প্রস্তুতির জন্য একটি নির্ভরযোগ্য এডমিশন হোম। এবারের ওরিয়েন্টেশনে হোমের আবাসিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানের  উপস্থিত প্রতিটি শিক্ষার্থীকে লাল গোলাপ দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতির দীর্ঘ যাত্রাকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে ওরিয়েন্টেশন উপহার হিসেবে চাবির রিং, আকর্ষণীয় মামপট (পানির বোতল), টি-শার্ট, ক্যালেন্ডার এবং দৈনন্দিন পড়াশোনার মান যাচাইয়ের জন্য বিশেষ ‘প্রগ্রেস ট্র্যাকার’ প্রদান করা হয়।
​আইসোলেশন এডমিশন হোমের অফিস সেক্রেটারি আতাউল্লাহ আফফানের প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেন্টরবৃন্দ। এডমিশন জার্নির নানা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মেন্টর প্যানেল থেকে দিকনির্দেশনা প্রদান করেন মুশফিকুর রহমান ফুয়াদ ও অন্যান্যরা । এছাড়াও শিক্ষার্থীদের করণীয় নিয়ে গঠনমূলক বক্তব্য রাখেন আইসোলেশনের হোম টিউটর অপূর্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী (২৪-২৫ সেশন) জুবায়ের ও আশরাফুল ইসলাম।
​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে জ্ঞানগর্ভ ও প্রেরণাদায়ী আলোচনা পেশ করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী)-এর লেকচারার ড. নকীব নাসরুল্লাহ এবং তা’মীরুল মিল্লাত যাত্রাবাড়ী শাখার ফকীহ মুফতি শরীফুল ইসলাম।
​আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক নেতৃবৃন্দের উপস্থিতি। ভর্তিযুদ্ধে টিকে থাকার বাস্তব অভিজ্ঞতা ও গাইডলাইন শেয়ার করেন ডাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়ের এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) রাফিদ হাসান সাফওয়ান।
​শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ তাঁর প্রেরণাদায়ী বক্তব্যে বলেন, “সত্য কথা বলতে মেধাবী এবং মেধাহীন বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে সমান মেধা দিয়েছেন, পার্থক্য শুধু পরিশ্রমের জায়গায়। আগে পড়াশোনা করো নাই, ফাঁকিবাজি করেছ—এগুলা সব ভুলে যাও। শুধু মাথায় রাখো তোমার হাতে আগামী চারটা মাস আছে। এই চারটা মাস তুমি ঠিকঠাকমতো পরিশ্রম করো, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদের পরিশ্রমের ফল দিবেন।”
​পড়াশোনা ও দিকনির্দেশনার ভারী আলোচনার ফাঁকে শিক্ষার্থীদের মানসিক সতেজতার জন্য ছিল চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা। মনপুরা থিয়েটারের পক্ষ থেকে আশিক, মিরাজ ইবনে মামুন, তালহা জুবায়ের ও আব্দুল্লাহ আল মাহির সুনিপুণ অভিনয়ে মঞ্চস্থ হয় সমসাময়িক প্রেক্ষাপট নির্ভর নাটক ‘কর্তৃপক্ষ’। নাটকটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি দারুণ সংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন তালহা জুবায়ের।
​অনুষ্ঠানের শেষাংশে এডমিশন হোমের ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতির কৌশল নিয়ে সমাপনী বক্তব্য রাখেন আইসোলেশনের পরিচালক প্যানেল থেকে সালাহউদ্দিন কামরান, নোমান আল মামুন এবং নিয়াজ মাহমুদ সাকিব।
​সবশেষে উপস্থিত শিক্ষার্থীদের মেধার সর্বোচ্চ বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করে সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করেন আইসোলেশন এডমিশন হোমের  ডিরেক্টর সাইয়েদুজ্জামান নূর আলভী।
Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ পিএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com