আজ, Monday

শিরোনাম
শিরোনাম

টাঙ্গাইল বিএনপি দূর্নীতিবাজ এক নেতা সেলিমুজ্জামান তালুকদার সেলু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইল বিএনপি দূর্নীতিবাজ এক নেতা সেলিমুজ্জামান তালুকদার সেলু
সংবাদটি শেয়ার করুন....

টাঙ্গাইল প্রতিনিধি : ভূঞাপুরের একক ছত্রপতি হয়ে উঠেছে উপজেলা সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু। সামান্য শালিশ থেকে শুরু করে উপজেলা প্রশাসনের প্রায় সকল কাজেই তার অবৈধ্য উপস্থিতি বিদ্যমান তা ভূঞাপুর উপজেলা সাধারণ জনতা থেকে শুরু করে বিএনপি উর্ধ্বতন নেত্রী বৃন্দরা জানেন এবং একাধিক গণমাধ্যমেও তা এসেছে। ভূঞাপুর বিএনপি নেত্রী স্থানীয় ও সমর্থকরা জানিয়েছেন যে, উপজেলা সাধারণ সম্পাদক সেলু বিগত সরকারের সময় আ’লীগ নেতাদের সাথে হাত মিলিয়ে তৎসময়ে সকল প্রকার সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন।

তাই তো বিগত স্বৈরাচার হাসিনার সময়ে, বিএনপি প্রকৃত নেতা-কর্মীরা হত্যা, গুম, মামলাহামলার স্বীকার হলেও সেলু আ’লীগের নেতাকর্মীদের ব্যক্তিগত রোশানলে নামে মাত্র মামলা খাওয়া সেলু তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকেও বিদ্যালয়ে না গিয়েইও বছরের পর নিয়মিত বেতন নিয়েছেন, দীর্ঘ ২৩ বৎসর যাবৎ বহাল রয়েছেন। স্বৈরাচার হাসিনা সরকার পরিবর্তন এবং অন্তবর্তী কালীন সরকার পর বর্তমানে আবারও বিএনপির প্রভাব খাটিয়ে নিজ বাসাতেই বিদ্যালয়ের সব কার্যক্রম করছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক ও স্থানীয়রা। জেলা শিক্ষা অফিসার বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কোন প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তবে জানা যায়, অন্তবর্তীকালীন সরকারের সময় তাঁর প্রভাব কিছুটা কমলেও বিএনপি সরকার গঠন করার পরও তিনি আবারও আ’লীগের সময়ের মত বেপরোয়া হয়ে উঠেন।

এছাড়াও টাকা নিয়ে বিএনপিতে আ’লীগকে স্থান করে দেয়া, অবৈধ বালুরঘাটে রাষ্ট্রকে ঠকানোসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলুর নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা সরকারি অফিস গুলো থেকে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার অফিস ও পিআইও, এলজিইডি, শিক্ষা প্রকৌশল, কৃষি অফিস, সমাজ সেবা অফিস সহ উপজেলা সকল সরকারি বিষয় গুলোর অফিসারদের জিম্মি ও রাজনৈতিক প্রভাবের ভয় প্রদর্শন করে তিনিই নিয়ন্ত্রণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনন্য এক যুগোপযোগী উদ্যোগ খাল-খননের ভূঞাপুরে সেলুর দূর্ণীতির যোগসাজশ রয়েছে বলে জানা যায়। জনসাধারন জানান, ঘন্টার পর ঘন্টা ধরে উপজেলা নির্বাহী অফিসারকে বৈঠকের নামে আটকে রেখে সরকারের উন্নয়নের কাজে বাঁধা প্রদান সহ জনসাধারণের ভোগান্তিসহ, জনকল্যাণ মূলক কাজে বাঁধা তৈরি করছে সেলু ও তাঁর নিজস্ব বাহিনী।

তাছাড়াও বিএনপির এই নেতা ২০২৪ সালে ৫ আগস্টের পর একাধিক বার চিকিৎসার নাম করে ভারতে গিয়েছে দীর্ঘ দিন ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী সমর্থকরা। তাছাড়া স্থানীয় কিছু ‘র’ এর এজেন্ট হিসেবে পরিচিত লোকজনকে বিএনপিতে স্থান করে দিয়েছেন তিনি। স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থকরা জানান যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভূঞাপুরে বিএনপিকে ধ্বংসের জন্য প্রথম ও প্রধান কারণই না কি এই উপজেলাটির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু।

আরও জানা যায় যে, বর্তমান বিএনপি সরকারের টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর), আসনের বিএনপির সাংসদ মজলুম জননেতা (সাবেক উপমন্ত্রী) আব্দুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বৎসর জেলা-হাজতে থাকার কারনে, গোপালপুর- ভূঞাপুরের বিএনপির সঠিক চিত্র তাঁর নিকটে উপস্থাপন না করে, সেলু নিজের ব্যাক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে নেতার নিকট ভিন্ন ভাবে বিএনপি স্থানীয় চিত্র তুলে ধরেছেন।

যাঁর ফলে বিএনপি ক্ষতি হচ্ছে এবং হবে বলে জানান স্থানীয় নেত্রীবৃন্দ। ভূঞাপুর উপজেলার বীর জুলাই যোদ্ধারা জানান, উপজেলা বিএনপি মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু বীর জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান টুকো দেন না এবং মূল্যায়ন করেন না, যা অত্যন্ত নেক্কার ও দেশদ্রোহীতার সামিল। তাঁরা জানান, ‘জুলাই কঠিন সময়ে বিএনপি অনেক নেতাকর্মী, সমর্থকরা আমাদের সাথে থেকে কাজ করেননি, তবে সেলু মাঠে ও পরামর্শক হিসেবে তাকে কখনো পাওয়া যায় নি। তাই, তাকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে কোন দায়িত্বশীল ভালো মানুষকে এই পদে আনান জরুরি বলে আমরা মনে করি।”

স্থানীয় জনসাধারন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে, বিএনপিতে দূর্ণীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না। তবে, কেন এই, ঢাকাসহ একাধিক বাড়ির মালিক, চাঁদাবাজ, ধূর্তবাজ, প্রতারক, সন্ত্রাসী সেলুর নামে অনেক বার ও মিডিয়ায় ফলাও-ঘটা করে সংবাদ আসলেও বিএনপির পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন না করায়, ক্ষুদ্ধ উপজেলাটির সাধারণ মানুষ।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৪ এএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com