

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে অভিনব কায়দায় তুলার বস্তায় ভরে মিনি ট্রাকে করে গাঁজা পাচারকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী মোজাহিদ (২৫), ট্রাকচালক আমিনুল (৩৫), ট্রাকের হেলপার বাবু (৩৬)।
র্যাবের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, একজন মাদক ব্যবসায়ী হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছে। মঙ্গলবার (১৯ আগস্ট)ভোর রাতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Posted ৭:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
hacked by trenggalek6etar | Gano Barta


