

আশরাফুল আলম শ্রাবন : গাজীপুরের টঙ্গীতে থানার মূল ফটকে জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তিন নারী ও দুই পুরুষ কীসহ ৫ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার (৩০ আগষ্ট) দুপুরে আদালতে আসামি প্রেরণের সময় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) ও হারুন অর রশিদ (৩৪)।
পুলিশ জানায়, প্রতিদিনের মত গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করার সময় টঙ্গী পূর্ব থানার মূল ফটকে “জয়বাংলা জয় বঙ্গবন্ধু” শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশকিছু নারী পুরুষ অনুসারী। এসময় তারা থানা ফটকে ও বাইরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তিন নারীসহ ৫ জনকে গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশৃঙ্খলা সৃষ্টির দ্বায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

Posted ৮:৫৯ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


