

আশরাফুল আলম শ্রাবণ : টঙ্গীতে হেফজাতে ইসলামের ‘কুরুচিপূর্ণ মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির’ প্রতিবাদ এবং নিজেদের সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। মঙ্গলবার (১৮ই আগস্ট ) বেলা সারে এগারো টায় গাজীপুর মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে টঙ্গী পূর্ব থানায় সংলগ্ন আলোকিত গাজীপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এবং সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি আবু রায়হান।
লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। উক্ত সমাবেশে বক্তব্য প্রদানকারীরা হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেন। এমনকি হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উচ্ছেদ করার হুমকি এবং সমাবেশে অংশগ্রহণকারী নারীদের অবমাননাকর ভাষায় ‘পতিতা’ ডাকার মতো নজিরবিহীন হুমকি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, হেফাজতে ইসলাম প্রশাসনের সুনির্দিষ্ট শর্তের কোনটিই রক্ষা করেনি। এছাড়া ফটিকছড়িতে তাদের পক্ষ থেকে পেশকৃত ৯ দফা দাবিপত্রের ৬ নম্বর দফাতেও হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য দাবি তোলা হয়েছে।
বক্তারা বলেন, এই উগ্রগোষ্ঠীটি হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির নীল নকশা করছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন, গাজীপুর উত্তরা অঞ্চলের সভাপতি মো: শরিফুল ইসলাম, , ঢাকা মহানগরের খাদ্য বিষয়ক সম্পাদক মো: মোস্তাকিম খান, , , টঙ্গী পূর্ব থানার সভাপতি মো: মুকুল সরকার,গাছা থানার সভাপতি মো: শাহাদাত ইসলাম।
সংবাদ সম্মেলন থেকে হেযবুত তওহীদের নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ধরনের অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান এবং সংগঠন ও তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Posted ৯:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
hacked by trenggalek6etar | Gano Barta


