আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রবিবার, ০৯ আগস্ট ২০২৬
টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
সংবাদটি শেয়ার করুন....

শামীমা আক্তার : গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ সাধারণ যাত্রীরা।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান শিক্ষার্থী ইয়াসিন আলীকে (১৭) চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াসিন পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।

সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে রোববার (৯ আগস্ট) সকাল থেকে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ঘাতক ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, গাজীপুরা বাসস্ট্যান্ড ও মাদ্রাসার সামনে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ এবং বেপরোয়া যানবাহনের গতি নিয়ন্ত্রণের জোর দাবি জানান।

ঘটনাস্থলে উপস্থিত টঙ্গী পূর্ব থানা-পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ইতোমধ্যে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com