আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

চট্টগ্রামে যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৫০

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৫০
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

(৫ নভেম্বর) রাতে অভিযান চলাকাল কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। ফটোকার্ড সংবলিত সেই পোস্ট ফের ফেসবুকে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক। আর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে সনাতন ধর্মাবলম্বীদের একাংশ দোকানটি ভাঙচুর করেন এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণের চেষ্টা চালান। বিক্ষোভকারীরা ওই ব্যবসায়ীকে অবরুদ্ধ করে রাখেন।

পরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে ‘এসিড’ ছুঁড়ে মারা হয়। এতে যৌথ বাহিনীর ১২ সদস্য আহত হন। যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম এসব তথ্য নিশ্চিত করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘হাজারী গলির ওসমান গণি নামে এক ব্যবসায়ী একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন। পোস্টটি ইসকন সম্পৃক্ত, যা নিয়ে কিছু লোকজন সংক্ষুব্ধ ছিলেন। ওই ব্যবসায়ীকে আক্রমণ করার চেষ্টা করা হলে পুলিশ গিয়ে আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। একপর্যায়ে যারা আক্রমণ করতে উদ্যত হয়েছিলেন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। তাদের আক্রমণে আমাদের ৬ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজন এসিড আক্রান্ত আছেন। ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com