

মো: জনি হাসান : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শ্রীপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা।
গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুকের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভি ও দৈনিক জনতার গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, জেলা রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ, নাগরিক টিভির গাজীপুর প্রতিনিধি রোমান আহমেদ, দৈনিক গণমুক্তির স্টাফ রির্পোটার কাজী আব্দুল্লাহ আল সুমন শহিদ সরকারসহ জেলা রিপোর্টার্স ফোরামের অন্যান্য সদস্যরা। এ সময় শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে ফলজ বনজ ও ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচি সহযোগিতা করেন স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন সূর্যোদয় স্পোর্টিং ক্লাব।

Posted ৫:৪৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


