আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে মবজেল, বাওমান গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী। ট্রাকচাপায় আহত আব্বাস আলী ও রমজানকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com