আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।(১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবর ইউনিয়নের আখরাশাল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০), তার ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর শিশুছেলে আমান উল্লাহ (৫) গাজীপুর সিটি করপোরেশন নোয়াগাঁও (অষ্টগণ কলোনি) এলাকার সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা জেলা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের মূলগাঁও এলাকায় দাঁড়িয়ে থাকা প্রাণ আরএফএল-এর কাভার্ডভ্যানে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। রাতেই ঘটনাস্থল থেকে বৃদ্ধ নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা গুরুতর আহত শিশু আমান উল্লাহকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শহিদুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।‌ এ ছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন জন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com