আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গাজীপুরের পূবাইলে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবক গ্রেফতার

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
গাজীপুরের পূবাইলে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবক গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....
মোঃ রায়হান মাহামুদ: গাজীপুর মহানগরীর পূবাইলে ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত একমাত্র আসামি মোঃ লাবু হোসেন ওরফে জুয়েলকে (৩২) গ্রেফতার করেছে। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোঃ সোলাইমান গনির ছেলে, বর্তমানে পূবাইল থানাধীন বসুগাঁও শুক্কুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া। মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির মা বাবা স মিলে চাকরি করেন, আর দরিদ্রতার কারণে স্থানীয় একটি গার্মেন্টসে সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করেন শিশুটির মা। শিশুটি তার বড় বোনের সাথে বাড়িতে থাকেন।
আসামি মোঃ লাবু হোসেন ওরফে জুয়েল তার প্রতিবেশী।সোমবার সকাল ১১টার দিকে তার অনুপস্থিতিতে সে বাদীর ঘরের মধ্যে ঢুকে তার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে। পরবর্তীতে প্রতিবেশী মহিলা মিতু ও তিন্নি মেয়ের চিৎকার শুনে দ্রুত ঘরের দিকে এগিয়ে যাওয়ার সময় আসামি ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের জানিয়ে তিনি থানায় মামলা করেন। পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় সোমবার দিবাগত রাতে থানায় মামলা হয়েছে। আমরা সোমবার রাতেই আসামিকে গ্রেফতার করি, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণ সংঘটিত হয়নি বলে ভিকটিমের মেডিকেল পরীক্ষা করারও প্রয়োজন হয়নি।
Facebook Comments Box
advertisement

Posted ৯:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com