আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাছ ব্যবসায়ীকে জরিমানা 

সোমবার, ০১ জুলাই ২০২৪
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাছ ব্যবসায়ীকে জরিমানা 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অপরাধে সুজিত চন্দ্র দাস নামে এক মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার ১লা জুলাই কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি  কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, মৎস সংরক্ষণ আইন, মৎস খাদ্য আইন, মৎস হ্যাচারি আইন, ফরমালিন প্রতিরোধ আইন বাস্তবায়নে, কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী সুজিত চন্দ্র দাসের কাছে থাকা জেলিযুক্ত ১২ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং তাকে মৎস্য ও মৎস্যপণ্য ( পরিদর্শন ও মান নিয়ন্ত্রন) আইন ২০২০ এর ৩৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবু সামা,বেঞ্চ সহকারীর মাহবুবুল ইসলাম কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ১১:১৮ এএম | সোমবার, ০১ জুলাই ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com