আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

সোমবার, ১৩ মে ২০২৪
কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ রায়হান মাহামুদ, 
গাজীপুরের কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। মিটিংয়ে উপজেলার মাদকের ভয়াবহতা, অবৈধ লরি ও কৃষি জমির মাটিকাটা বন্ধ এবং গরু চুরি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে  কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মাহাতাব উদ্দিন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম আলমগীর হোসেন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, মসজিদের ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com