আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

এস এম শাহজাহান কিন্ডার গার্টেন এন্ড স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
এস এম শাহজাহান কিন্ডার গার্টেন এন্ড স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল:

উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস এম শাহজাহান কিন্ডার গার্টেন এন্ড স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামের নিজস্ব ক্যাম্পাসে ক্রীড়ানুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এস এম শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও ইংরেজি জাতীয় দৈনিক দি নেক্সটনিউজ এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, অধ্যাপক মুরাদ, সাবেক সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন তালুকদার,কবি লিমা রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি শাহরিয়ার সুমন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক তায়েজ উদ্দিন,তুলা মিয়া ,আলেয়া বেগম প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এস এম শাহজাহান কিন্ডার গার্টেন এন্ড স্কুল উত্তর টাঙ্গাইলের একটি সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান।ঘাটাইলের পশ্চিম অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী এস এম শাহজাহান নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com