

গণবার্তা রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-বিষয়ক কর্মশালা সম্প্রতি রাজশাহীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. রেজাউল করিম। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।

Posted ৪:০২ এএম | সোমবার, ০৪ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


