আজ, Monday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

আলীকদমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে কারিতাসের অ্যাডভোকেসি সভা

রবিবার, ১৬ আগস্ট ২০২৬
আলীকদমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে কারিতাসের অ্যাডভোকেসি সভা
সংবাদটি শেয়ার করুন....

মোঃ হৃদয় চৌধুরী : বান্দরবানের আলীকদমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব ও এর দীর্ঘমেয়াদি ঝুঁকি সম্পর্কে সরকারি প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সচেতন করার লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বেলা সাড় ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ‘পিএইচপি ৩’ প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস আলীকদম শাখার দায়িত্বশীল কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মিঠুন কুমার ঘোষ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা।

সভায় বক্তারা বলেন, প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত তামাক চাষের ফলে কৃষিজমির প্রাকৃতিক উর্বরতা আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে, যা সামগ্রিক খাদ্যশস্য উৎপাদনে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। পাশাপাশি তামাক প্রসেসিং ও চাষের সঙ্গে জড়িত কৃষক ও শ্রমিকরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে জটিল ও প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যা ব্যক্তিগত স্বাস্থ্যের পাশাপাশি পরিবার ও সামাজিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার ওপর জোর দেওয়া হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংবাদকর্মী ও স্থানীয় অংশীজনসহ প্রায় ১২০ জন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com