আজ, Monday

শিরোনাম
শিরোনাম

সেনবাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সেনবাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মনোয়ারুল হক : নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ২৫ আগষ্ট (১১ ই রবিউল আউয়াল) মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

জুলুসটি কানকিরহাট নুরে আহম্মাদীয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শাহজাদা মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে এবং গাউছিয়া কমিটি কানকিরহাটের সদস্যদের সহযোগিতায় সেনবাগের উত্তরাঞ্চলের কানকিরহাট বাজার থেকে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে উপজেলা পরিষদের সামনে এসে সমাপ্তি হয়েছে।

এরপর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী সবুজ এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- মৌকারা দরবার শরীফের শাহজাদা এবং মৌকারা দারুসসুন্নাহ নেছারিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস শাহ মুহাম্মদ মাসউদ।

উপজেলা অডিটোরিয়ামে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন দরবার শরীফের আওলাদগণ,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃবৃন্দ, আল্লাহ রাসুল প্রেমিক বহু লোকজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত জশনে জুলুস ও দোয়া মাহফিলটি সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৬ পিএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com