আজ, Saturday

শিরোনাম
শিরোনাম

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে রায়গঞ্জে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
দেশীয় মাছের উৎপাদন বাড়াতে রায়গঞ্জে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
সংবাদটি শেয়ার করুন....
সিরাজগঞ্জ  প্রতিনিধি: মৎস্যসম্পদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে নদী, বিল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে ২৮৫ দশমিক ৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সাতটি জলাশয়ে এ কর্মসূচি পালন করা হয়। আশরাফুল উলুম ষোল মাইল হাফিজিয়া মাদ্রাসার পুকুর, ফুলজোড় নদী, উপজেলা পরিষদ পুকুর, রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুর, ইছামতি নদীর পাঙ্গাসী ব্রিজসংলগ্ন এলাকা, দুবলা গাড়ি বিল ও গাড়াদহে এসব পোনামাছ ছাড়া হয়।
এর মধ্যে ফুলজোড় নদীতে ৫৫ কেজি, ইছামতি নদীতে ৭০ কেজি এবং অন্যান্য জলাশয়ে বাকি পোনামাছ অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ পিএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com