

মো: ইমরান আলী : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। ১৭ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এ মানববন্ধন করে এলাকার সর্বস্তরের জনগণ।
এ সময় বক্তারা মানববন্ধনে বলেন, সড়ক পাকাকরণের কাজে অনিয়ম চালাচ্ছে। নিয়ম অনুযায়ী যেখানে অর্ধেক বালু দেওয়ার কথা, সেখানে তিন ভাগে মাটি ও এক ভাগ বালু মিশিয়ে কাজ করতেছে। মূলত মানসম্মত কোনো উপাদান বা খোয়া সঠিকভাবে ব্যবহার করতেছে না।
বক্তারা আরো বলেন, এই অনিয়মের প্রতিবাদ করলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয়দের মিথ্যা মামলা ও হামলার হুমকি দিচ্ছে। লসাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধে ারাখার চেষ্টা করতেছে।
অবিলম্বে এই অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে একই সঙ্গে মানসম্মতভাবে তুহিন বাঁধ সড়কের নির্মাণকাজ সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

Posted ৯:২১ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


