

মোঃ কামাল হোসেন : যশোরের অভয়নগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন, বাজার পরিস্থিতি এবং জনসাধারণের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার তদন্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, নওয়াপাড়া সার সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্ল্যা, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মহিউল, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব, নওয়াপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমাল পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো আব্দুল কাদের, প্রকল্প কর্মকর্তা অঞ্জন কুন্ডু, নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম, শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন খোকন, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায়, চলিচিয়া ইউপি চেয়ারম্যান আ মান্নান, শিক্ষক প্রতিনিধি ফারুক হোসেন, অভয়নগর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. রিপানুর ইসলাম রিপন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফুল ইসলাম প্রিন্স ও সাংবাদিক সৈয়দ মাসুদ তাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

Posted ১২:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


