আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
সংবাদটি শেয়ার করুন....

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে টিটিসি ভবন স্থাপনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ এবং এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রায়গঞ্জ পৌর এলাকার এসএস কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সমাজকর্মী মো. নাজমুছ সাকিব। এ সময় প্রয়াত বিএনপি নেতা নুর সাঈদ সরকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নাজমুছ সাকিব বলেন, টিটিসি ভবনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষি৷ ত ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। ঘটনার আগে ও পরে জনৈক ফয়সাল বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও অশালীন বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর ভুল তথ্যের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তমাল সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক শ্রাবণ সরকারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে দাবি করে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

নাজমুছ সাকিব মামলাটি প্রত্যাহার অথবা আইনানুগভাবে নিষ্পত্তির উদ্যোগ নিতে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তিনি বলেন, আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই শান্তিপূর্ণ, স্থায়ী ও গ্রহণযোগ্য একটি সমাধান।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০২ পিএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com