আজ, Monday

শিরোনাম
শিরোনাম

রায়গঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে ২ দিন ব্যাপি  সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
রায়গঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে ২ দিন ব্যাপি  সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের রায়গঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আবু জুবায়ের ও এম এম আনোয়ারুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উচ্চ মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরনবী মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসান হাবিব, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদিরসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্ম নিয়ে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের নজরুলসংগীত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। তাদের পরিবেশনায় কবির বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধ ও সাম্যের বাণী ফুটে ওঠে।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাঁর সাহিত্য নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক, অসাম্প্রদায়িক ও সাম্যের সমাজ গঠনের প্রেরণা দেয়। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের চেতনা ও সৃষ্টিশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।
Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ পিএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com