আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সড়কের বেহাল দশা, বছরের পর বছরেও সংস্কার নেই

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সড়কের বেহাল দশা, বছরের পর বছরেও সংস্কার নেই
সংবাদটি শেয়ার করুন....

ফাহাদ মিয়াজী : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে গাজীনগরের প্রধান সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হলেও এখনো দৃশ্যমানভাবে টেকসই সংস্কার করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সড়কটির এমন দুরবস্থার কারণে প্রতিদিন পথচারী, শিক্ষার্থী, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে সড়কের গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন কোথায় গর্ত আর কোথায় রাস্তা—তা বোঝা কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে এবং যাতায়াত ব্যবস্থা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বছরের পর বছর ধরে এই রাস্তার দুরবস্থা দেখছি। বর্ষায় কষ্ট আরও বেড়ে যায়। জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৫ পিএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com