আজ, Monday

শিরোনাম
শিরোনাম

এনডিএম বরিশাল জেলা আহ্বায়ক হলেন মুলাদী’র কৃতিসন্তান আবু হানিফ বেপারী

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
এনডিএম বরিশাল জেলা আহ্বায়ক হলেন মুলাদী’র কৃতিসন্তান আবু হানিফ বেপারী
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধি : জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর বরিশাল জেলা শাখা সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১৯শে সেপ্টেম্বর এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজমের স্বাক্ষর সংবলিত প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অনুমোদিত কমিটিতে মুলাদী উপজেলার কৃতি সন্তান, স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু হানিফ বেপারীকে আহ্বায়ক এবং এস এম সৌরভ মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে মনির হোসেন, আমানুল্লাহ আমান ও আসাদুজ্জামান জয়সহ মোট ৩০ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্র থেকে আগামী ৯০ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কমিটি অনুমোদন পাওয়ার পর বরিশাল জেলা আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ বেপারী এনডিএম’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরিশাল জেলায় দলটিকে আরও এগিয়ে নিতে এবং একটি শক্তিশালী ও গতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৫ পিএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com