আজ, Tuesday


২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মুলাদীতে সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং অব্যাহত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মুলাদীতে সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং অব্যাহত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : বরিশালের মুলাদী উপজেলায় আমন মৌসুমে সারের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কৃষক পর্যায়ে নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম চলমান রেখেছে উপজেলা কৃষি অফিস। মাঠ পর্যায়ে ডিলারদের গোডাউন এবং দোকান পরিদর্শনের পাশাপাশি হাটের দিনগুলোতে সারের দোকানে উপসহকারী কৃষি কর্মকর্তারা বসে থেকে ন্যায্য মূল্যে কৃষকের সার ক্রয় নিশ্চিত করার ব্যবস্থা করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন আবাদ শেষ পর্যায়ে রয়েছে। কৃষক পর্যায়ে সার সরবরাহের কোন ঘাটতি নেই এবং পর্যাপ্ত সার ডিলার পর্যায়ে মজুদ রয়েছে। কৃষকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছে কৃষি বিভাগ। ন্যায্য মূল্যে কৃষকদের সার ক্রয় নিশ্চিত করার লক্ষ্যে বিসিআইসি ডিলারদের গোডাউন ও খুচরা সারের দোকান পরিদর্শনের পাশাপাশি বিক্রয় রেজিস্টার, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা ইত্যাদি পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলার চরগাছুয়া গ্রামের কৃষক মোঃ হেল্লাল বলেন, তিনি সরকার নির্ধারিত মূল্যে সার কিনেছেন এবং সার ক্রয় করতে তার কোন সমস্যা হয়নি।

বিসিআইসি ডিলার কাজী এন্টারপ্রাইজ এর ব্যবসা পরিচালনাকারী সুজন কাজী বলেন, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তারা দোকান পরিদর্শন করে রেজিস্টার খাতা পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সারের পর্যাপ্ত মজুদ রয়েছে।

কৃষি সম্প্রসারণ অফিসার মো: হারুন- উর- রশিদ বলেন, ডিলার যখন সার নিয়ে আসেন কৃষি অফিসে তারা এরাইভাল প্রদান করেন এবং এর প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শন করে সার বিক্রির অনুমতি দিয়ে থাকি। মুলাদী উপজেলার সার সরবরাহের কোনো ঘাটতি নেই।

উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম বলেন, নিয়মিত সারের মজুদ এবং বিক্রি মনিটরিং করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে কেউ সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা বলেন, সারের বিক্রয় মূল্য এবং মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজকে পৌরসভার সবগুলো দোকান পর্যবেক্ষণ করি এবং উপস্থিত কৃষকদের সাথে কথা বলি। কোথাও অভিযোগ আসেনি, গোডাউনে পর্যাপ্ত সার রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ার বলেন, সারের বিষয়ে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি বিভাগ সজাগ রয়েছে। কোথাও অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com