আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

দুই ধারাবাহিকে মোশাররফ করিম-মিম চৌধুরী

বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
দুই ধারাবাহিকে মোশাররফ করিম-মিম চৌধুরী
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী প্রথম অভিনয় করেন ‘ভদ্রলোক’ নাটকে।জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী প্রথম অভিনয় করেন ‘ভদ্রলোক’ নাটকে। এরপর তাদের অভিনীত দর্শক সমাদৃত নাটকগুলো হচ্ছে—‘হারামখোর’, ‘প্যানিক হাজব্যান্ড’, ‘বাদী যখন বেগম’, ‘বউ একটা প্যারা’ ইত্যাদি।

এবার মোশাররফ করিম ও মিম চৌধুরী একসঙ্গে একই পরিচালকের দুটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। দুটি নাটকই নির্মাণ করেছেন শামস করিম। একটি নাটকের নাম ‘রঙ্গিলা পুতুল’, আরেকটির নাম ‘৭ কিলো ১ গ্রাম’। রঙ্গিলা পুতুল নাটকটির রচয়িতা মানস পাল। ৭ কিলো ১ গ্রাম নাটকটির রচয়িতা জুয়েল এলিন। এরই মধ্যে দুটি নাটকেরই ধারাবাহিক কাজ আপাতত শেষ হয়েছে এবং বর্তমানে চলছে সম্পাদনার কাজ। শিগগিরই এ দুই নাটক দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

মোশাররফ করিম বলেন, ‘দুটি ধারাবাহিকের গল্প ভিন্ন প্লটের। শামস করিম সবসময়ই ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। এরই মধ্যে আমার বন্ধু শামীম জামানেরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। প্রচারও শুরু হয়ে গেছে নাটকটির। রঙ্গিলা পুতুল ও ৭ কিলো ১ গ্রাম শিগগিরই প্রচারে আসবে। মিম এখন বেশ ভালো অভিনয় করছে। অভিনয়ের প্রতি তার ভালোবাসাটা প্রবল। সে আগামীতে আরো ভালো করবে। দুটি ধারাবাহিকেই মিম ভালো করার চেষ্টা করেছে। আশা করছি, দুটি ধারাবাহিকই দর্শকের ভালো লাগবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৫ এএম | বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com