

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা প্রতিনিধি:
সেনবাগে ৫৩তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি সমিতির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তফা হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ শিক্ষক সমিতি,সেনবাগ উপজেলা শাখার সদস্য সচিব আবু তাহের সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনবাগ থানার অফিসার ইনচার্জ এ এস এম মিজানুর রহমান, সেনবাগ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান, ক্রীড়া শিক্ষক,অভিভাবক ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

Posted ১১:৩৮ এএম | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


