আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

শনিবার, ০৬ জুলাই ২০২৪
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্যের নির্বাচনে জয়লাভ করায় ওই দেশের নতুন প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবারের (৪ জুলাই) নির্বাচনে ৬৫০ আসনের মধ্যে লেবার পার্টি ৪১২ আসনে জয়লাভ করে। ব্রিটেনের রাজা চার্লস গতকাল স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। লেবার পার্টি ও দলের সাবেক নেতা স্যার হ্যারল্ড উইলসন, থমাস উইলিয়ামস, লর্ড পিটার শোরের সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতিচারণ করে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল আকাঙ্ক্ষার মতো মূল্যবোধ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, জলবায়ু পরিবর্তন ও কৌশলগত অংশীদারত্ব দৃঢ় করার জন্য লেবার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশের সরকার। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, সাত লাখ বাংলাদেশী-ব্রিটিশ ডায়াসপোরা সম্প্রদায় দুই দেশের উন্নয়নে যেন কাজ করতে পারে, সেটির বিষয়ে নজর থাকবে দুই সরকারের।

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com