আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

হোসেনপুরে জুয়ার আসরে অভিযান সিএনজি, মোটরসাইকেল সহ সরঞ্জাম জব্দ

রবিবার, ৩১ মার্চ ২০২৪
হোসেনপুরে জুয়ার আসরে অভিযান সিএনজি, মোটরসাইকেল সহ সরঞ্জাম জব্দ
সংবাদটি শেয়ার করুন....
আফজালুর রহমান উজ্জ্বল,  কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশের সমন্বয়ে সিদলা ইউনিয়নের সাহেবের চর ভাটিপাড়া এলাকায় উপজেলার সবচেয়ে বড় জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। দূরদূরান্ত থেকে জুয়ারিরা এখানে খেলতে আসতো। এলাকাটি প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় এখানে ঘাঁটি করে জুয়ারিরা। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে দৌড়ে পালিয়ে যায় জুয়াড়িরা। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় জুয়ারীদের ব্যবহৃত ০৪ টি সিএনজি, ০৪ টি মোটরসাইকেল এবং জুয়ার সরঞ্জামাদি হিসেবে ব্যবহৃত বোর্ড, টেবিল, চেয়ার, তাস, সামিয়ানাসহ অন্যান্য সামগ্রী পরিত্যক্ত হিসেবে উদ্ধার করে জব্দ করে হোসেনপুর থানা পুলিশ। শনিবার (৩০শে মার্চ ) বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর ভাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর গুঁড়িয়ে দেয় পুলিশ। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়।
Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com