আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

ইসলামী ব্যাংকের খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
ইসলামী ব্যাংকের খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় এক হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. রেজাউল করিম। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেশনে বক্তব্য দেন খুলনা জোনপ্রধান মো. হাবিবুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ইসমাঈল, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন ও মো. মোসলেহ উদ্দিন আহমেদ। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫১ এএম | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com