আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

কুমারখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
কুমারখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ নয়ন শেখ কুমারখালী (কুষ্টিয়া) 
কুষ্টিয়া কুমারখালীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। হয়। ৮ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১-৩০ টায় কুমারখালী উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক। এসময় উপজেলা সহকারী কমিঃ (ভূমি)  আমিরুল আরাফাত, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম, এমপি প্রতিনিধি আলতাফ মাহামুদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, চাঁদ আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
Facebook Comments Box
advertisement

Posted ১২:২৬ পিএম | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com