আজ, Monday

শিরোনাম
শিরোনাম

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতৃবৃন্দ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতৃবৃন্দ
সংবাদটি শেয়ার করুন....
ফয়সাল আহমেদ, কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের পদুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাতে স্থানীয় পদুয়া কেন্দ্রীয় মসজিদের পাশের একটি মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে মুহূর্তের মধ্যেই মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
​অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সর্বস্ব হারানো ব্যবসায়ীদের খোঁজখবর নেন।
​ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিতে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ এবং দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম।
​এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. শরীফুল ইসলাম সরকার, ধামতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
​পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা এই বিপদের মুহূর্তে ব্যবসায়ীদের ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং খুব শিগগিরই তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৪ পিএম | সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com