আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
সংবাদটি শেয়ার করুন....

রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার: তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ক্রিকেট একাডেমী শ্রীমঙ্গল’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির সার্বিক অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি এখানকার মাঠ ও ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে সরকার কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করবে।” একাডেমি উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় প্রস্তাবিত ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণের নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রীমঙ্গলের কৃতি সন্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমদ সরফু বলেন, “শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এবং এখান থেকে জাতীয় মানের উদীয়মান ক্রিকেটার তৈরি করতে এই ক্রিকেট একাডেমি একটি মাইলফলক হয়ে থাকবে। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা প্রদানে বিসিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান এবং সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজু উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা এবং মিনি স্টেডিয়াম পরিদর্শনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এ উদ্যোগটি অঞ্চলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৩ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com