আজ, Friday


২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংবাদটি শেয়ার করুন....

আবু হানিফ : কুমিল্লা লালমাই উপজেলা ভুচ্ছি বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ শে আগস্ট) কুমিল্লা লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ শেযে কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইঁয়া রেলিতে অংশ গ্রহণ করেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ও লালমাই উপজেলা সেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে।

র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। র‌্যালিকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

র‌্যালিটি শুরু হওয়ার আগে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন,সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক এমদাদুল হক মজুমদার সহ উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন। আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইঁয়া বলেন বর্তমান সময়ে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত হওয়ার উপলক্ষ। উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে নেতাকর্মীদের নির্দেশ প্রধান করেন।

উপজেলা সেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন বলেন, দলের যেকোনো গণতান্ত্রিক ও সাংগঠনিক কর্মসূচি সফল করতে লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও জনসভাকে ঘিরে পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com